শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
চারঘাটে বিপুল পরিমাণ মনোড্রিলসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ মনোড্রিলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৬০ বোতল মনোড্রিল নামের মাদকদ্রব্য ও দুটি ১৫০ সিসির একটি পালসার ও ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত সাব্বির চারঘাটের চক মোক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। 

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট মডেল থানার পুলিশ জানতে পারে, মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মোক্তারপুর গ্রামে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিন, জহিরুল ইসলাম ও টিটনসহ আরও একজন পালিয়ে গেলেও  সাব্বিরকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৩৬০ বোতল মনোড্রিল এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন দুপুরে গ্রেপ্তার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close