শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরে ৬০০ তালবীজ রোপণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে ৬০০টি তালবীজ রোপণ এবং ৫০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরগোপালপুর ও চরকল্যাণপুর মোল্লাডাঙ্গী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর।

চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদুরুজ্জামান বদু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ পদ্মা নদীবেষ্টিত তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে প্রাথমিকভাবে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিবছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে। চরাঞ্চলের মানুষও এ ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়াতে তালবীজ রোপণ করা হচ্ছে”। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

কর্মসূচিতে পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   তালবীজ রোপণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close