শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী আটক
​মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম
মো. রাব্বি মন্ডল

মো. রাব্বি মন্ডল

মাগুরার শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

​নিহত মো. রাব্বি মন্ডল (৩২) পশ্চিম রাজাপুর গ্রামের মো. নজরুল মন্ডলের ছেলে এবং পেশায় বালু ব্যবসায়ী। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। আটক ফারজানা আক্তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

​স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকেই রাব্বি মন্ডল ও স্ত্রী ফারজানার মধ্যে তীব্র পারিবারিক কলহ চলছিল। 

পরিবারের সদস্যদের অভিযোগ, সেই বিরোধের জের ধরেই শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে হত্যা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহতের স্বজনরা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার মোবাইল ফোনে কল করে তাদের জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে। খবর পেয়ে রাব্বির বাবা দ্রুত বাড়িতে গিয়ে শোবার ঘরের খাটের ওপর ছেলের রক্তভেজা মরদেহ পড়ে থাকতে দেখেন। হত্যাকাণ্ডের পর ফারজানা তার বাবার বাড়ি শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়।

​হত্যাকাণ্ডের বিচার দাবি করে নিহতের বাবা নজরুল মন্ডল বলেন, “১০-১২ দিন আগে রাব্বি তার শ্বশুরবাড়ি আমতৈল গ্রামে গিয়েছিল। সেখানে শ্বশুরবাড়ির লোকজনের সাথে তর্কাতর্কির একপর্যায়ে তাকে মারধর করা হয়। আজ সকালে খবর পেয়ে ঘরে গিয়ে দেখি আমার ছেলের রক্তাক্ত দেহ পড়ে আছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

​ঘটনার পর পুলিশ ও এর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা আলামত সংগ্রহ ও আলামত জব্দ করে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দারাও দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

​শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

​পুলিশ জানায়, মরদেহের ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি পদক্ষেপ গ্রহণ ও ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত আছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাগুরায় স্বামীকে গলা কেটে হত্যা   স্ত্রী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close