শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
জাতীয়
বনানীর বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা উত্তর সিটির বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এফআর টাওয়ারের পাশের একটি ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬তলা ভবনের ২৩তলায় আগুনের খবর পেয়েছি।’

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানান রোজিনা আক্তার।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বনানীতে আগুন   এফআর টাওয়ার   বহুতল ভবনে অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস   ঢাকা উত্তর সিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close