শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
অর্থনীতি
কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৭:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কর্মসংস্থান ব্যাংকের ‘স্মল বিজনেস মাইক্রো-ফাইন্যান্স অ্যান্ড এএমপি; মাইক্রো এন্টারপ্রাইজ ফান্ড (এসবিএমএমইএফ)’ প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং এসবিএমএমইএফ কর্মসূচির প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান। 

কর্মসংস্থান ব্যাংকের রংপুরের বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এসবিএমএমইএফ ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন। পাশাপাশি শুধু ঋণ দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরামর্শ প্রদান করেন।

এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে প্রকল্পের আওতায় পাঁচজন নারী ও একজন জন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসংস্থান ব্যাংকের কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   কর্মসংস্থান ব্যাংক   চেক বিতরণ   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close