শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
নির্বাচন ও ইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।

মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকায় প্রথমে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

বিএনপির দুই প্রার্থী হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল আলীম নিজামী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খালেদুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও-১ উপনির্বাচন   প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close