রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
রাজধানী
প্রিজন ভ্যান থেকে পালানোর ১৫ ঘণ্টা পরও গ্রেপ্তার হয়নি পিচ্চি রাজা
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
পিচ্চি রাজা ওরফে বাদশা

পিচ্চি রাজা ওরফে বাদশা

রাজধানীর মোহাম্মদপুরের ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত পিচ্চি রাজা ওরফে বাদশা প্রিজন ভ্যান থেকে পালানোর ১৫ ঘণ্টা হলেও এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার আদালতে হাজিরা শেষে অন্যান্য হাজতির সঙ্গে পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান তিনি।

পুলিশের তথ্যমতে, পলাতক পিচ্চি রাজা মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রের দাবি, পিচ্চি রাজার বিরুদ্ধে ২৮ থেকে ২৯টি মামলা রয়েছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় তার মাদক বিক্রির নেটওয়ার্ক রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তার হয়ে একটি বাহিনী বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে মাদক ব্যবসা পরিচালনা ও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে বলে স্থানীয়দের অভিযোগ।

প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কীভাবে একজন একাধিক মামলার আসামি ও আলোচিত মাদক কারবারি নিরাপত্তার মধ্যেও পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে এই অপরাধীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২৮ টি মামলা রয়েছে। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close