রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও হকারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আবারও উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।
এর আগে বুধবার সকাল ১০টার পর উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে বেলা ১১টার পর আগুনের ঘটনা ঘটে। পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙতে গেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
কেকে/এআই