রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৬৯টি ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজউক ভবনের অডিটোরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়।
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ১৮ নম্বর সেক্টরের ‘এ’ ব্লকে নির্মিত ১ হাজার ৬৪৪ বর্গফুট আয়তনের এ সব ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্তদের উপস্থিতিতে লটারির আয়োজন করা হয়। এতে মোট ৬৯টি ফ্ল্যাটের আইডি নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক জানিয়েছে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের নির্ধারিত ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়।
কেকে/এআই