মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
শিক্ষা
শিক্ষকতা জীবনের শেষ দিনে আবেগাপ্লুত আব্দুল মজিদ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ বছর জ্ঞানের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন গড়ার পর শিক্ষকতা জীবন থেকে বিদায় নিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আল হেরা একাডেমী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয়ের স্বাক্ষর বহিতে শেষ স্বাক্ষর করার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শেষ স্বাক্ষর করার মধ্য দিয়ে শেষ হলো তার চাকরিজীবনের একটি দীর্ঘ অধ্যায়। তবে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেনি। শ্রেণিকক্ষের পরিচিত কণ্ঠ, শাসন-স্নেহ, বিদ্যালয়ের আঙিনায় কাটানো অসংখ্য দিন ও স্মৃতি হয়তো বারবার ফিরে আসবে তার মনে। দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায় শেষ হওয়ার আবেগ, তৃপ্তি ও অসংখ্য স্মৃতির ছায়া।

বিদায় অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. ফজলুল হক শামীম, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন মো. নিজাম উদ্দিন খান, আতিকুল ইসলাম আতিক, ডা. আ. রাজ্জাক, অধ্যাপক মো. কামরুজ্জামান, হুমায়ুন, উজ্জল প্রমুখ।


মো. আব্দুল মজিদ বলেন, ‘১৯৯১ সালে  ১৮ অক্টোবর যোগদান করি। আজ আমার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। আল্লাহর নিকট হাজারো শুকরিয়া যে, তিনি আমাকে সুস্থ শরীরে এবং সম্মানের সঙ্গে চাকরি জীবন শেষ করার তৌফিক দান করেছেন। আমি আমার পরিবার ও আমার সুখময় ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করি।’ 

দীর্ঘ এ সময়ে অসংখ্য শিক্ষার্থী তার শ্রেণিকক্ষে বসে জ্ঞান ও জীবনের নানা শিক্ষা গ্রহণ করেছে। তাদের অনেকেই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং জীবনের পথ দেখানো একজন প্রিয় মানুষ।

শিক্ষকতা জীবনে তিনি পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও জীবনে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনের প্রতিটি দিনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কাজে নিবেদিত ছিল তার।

কর্মজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার কণ্ঠে তাই তৃপ্তির পাশাপাশি রয়েছে মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সুস্থ শরীরে ও সম্মানের সঙ্গে কর্মজীবন শেষ করতে পারায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তিনি তার পরিবার ও আগামীর সুখময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষকতা   জীবন   শেষ দিন   আবেগাপ্লুত  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close