শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
সাহিত্য
বর্ণমালা
প্রণব আচার্য্য
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:১৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

শুনতে চাই তোমার কথা। বহুদূর থেকে ভেসে আসা 
অশ্বত্থ পাতায় কণ্ঠ রেখে যাও—

বৃষ্টি পড়ার মতো উচ্চারণগুলো বনাঞ্চলে ঘুরে বেড়াবে; 
তোমার এবং আমার নিদ্রায় হাওয়া এসে উড়বে, 
ঘূর্ণিবাতাসে সেই ঘুম আরও গাঢ় হবে।

পর্বত চূড়ায় মেঘ হয়ে যাবে তোমার কথামালা...

সেইসব শোনার অপেক্ষায় থাকব। তোমার কাছে ফিরে যাবো, 
বারবার ফিরে যাবো, সমস্ত প্রত্যাখ্যান উপেক্ষা করে। 

রক্তের ঘ্রাণ শুনতে কি পাও? 

সবুজ আলস্যে ভরা দিনগুলো ডাকছে। সংগীতে সংগীতে পূর্ণ করো দুপুর, 
তারপর যাওয়া যাবে আকাশমনির তলে। 

একদিন মানুষ মানুষের কাছে ফিরে যাবে
যুদ্ধ থেমে যাবে
নদীতে স্রোত আরও তীব্র হবে।

সেই স্রোত ও উত্থানে উৎকীর্ণ বর্ণমালা ভেঙে পড়বে 


কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close