রাত এসে, রাতের ওপর ’পর এসে,
পর্যন্ত রাত অবধি এসে—
চাঁদ ও কালো আকাশ
প্রমাণক হয় বা করে।
রাতের প্রাণই জানে,
রাত হলো আমার সঙ্গে ব্লা ব্লা।
এতটা কিনারে আহ্বান
এতটা টাংস্টেনে আসব
এতটা নাকচ—
করিনি অথচ
এই ছক আজ
ভীষণ গভীর।
এই হলো
গনকের আইডিয়া।
এখন বসে
আঁকা হোক বাতাস।
পেইন্টিংটির ধাতুরূপ
বাইনারি থেকে—
প্রতি সন্ধ্যায়
দারুপ্রিয়া এক প্রজাপতি কম্পোজার
ইন্দ্রিয় খুঁজছে তারই বাঁকাফাটা (লিগা) ফিলামেন্ট।
কেকে/ এমএস