শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
আন্তর্জাতিক
রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে। 

আজ রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

তবে এটি কি কোনো মিসাইল হামলা নাকি হামলা প্রতিহত করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে সেটি স্পষ্ট নয়।

এর পূর্বে, শনিবার (১০ অক্টোবর) রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। যারমধ্যে দুই বাংলাদেশিও আছেন।

এ হামলার পর আজ হুথিদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে শক্তিশালী হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এছাড়া সানার অন্যান্য জায়গাতেও হামলার ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মধ্যেই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রিয়াদ বিমানবন্দরে গতকালের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে করে বেসামরিক মানুষ বেশি হতাহত হচ্ছেন।

সূত্র : আলজাজিরা, দ্য গার্ডিয়ান

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রিয়াদে বিকট বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close