সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      
জাতীয়
কন্যাশিশুর বিশ্বজয় নিশ্চিত করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: রাষ্ট্রপতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কন্যাশিশুর বিশ্বজয় নিশ্চিত করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বোপরি মানসিকতার পরিবর্তন।’

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে, আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘কন্যাশিশুর নিরাপত্তায় বিদ্যালয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত বিচার এবং ‘জিরো টলারেন্স’ নীতির বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শিশু বিয়ে রোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছে সরকার।’

কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। কুমিল্লার মেয়েটা তিনদিন বাসায় নাই, অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি।’

দেশের নিরাপত্তার বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘যখন স্কুলের পাশে মায়েরা পেপার বিছিয়ে বসে থাকে সন্তানকে বাসায় নিতে, তখনই বুঝা যায়, সমাজ কতটা অনিরাপদ।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কন্যাশিশু   বিশ্বজয়   রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close