সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      
দেশজুড়ে
গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নতুন সভাপতি আউয়ালকে সংবর্ধনা
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি এটিএম আউয়াল বিএসসিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। ​পরে প্রধান শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী এবং কৈমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন।

​সভায় বক্তারা বলেন, একজন দক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এটিএম আউয়াল বিএসসি সভাপতি নির্বাচিত হওয়ায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিচালনা পর্ষদ ও শিক্ষকসমাজ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত সভাপতি এটিএম আউয়াল বিএসসি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনের পরামর্শ ও সহযোগিতায় এ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।’ 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   সভাপতি   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close