মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      
দেশজুড়ে
বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার বিভিন্ন কৌশল ব্যবহারিকভাবে তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিশেষ করে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়।

মহড়ায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নাজনীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এবং প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটির আয়োজনের মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   দুর্যোগ প্রশমন দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close