মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      
দেশজুড়ে
ফটিকছড়িতে ৬০০ শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, গাছের যত্ন নেওয়া ও পরিবেশ সংরক্ষণের পাঠও শিখবে চট্টগ্রামের ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাইস্কুলের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে ফলজ গাছের চারা। শিক্ষক-কর্মচারীদেরসহ মোট ৬৫০টি চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) চট্টগ্রামের খুলশী কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

বিতরণ করা চারার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, মাল্টা, পেয়ারা ও ড্রাগন ফলের গাছ। পাশাপাশি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির ভেষজ ও ঔষধি গাছের চারাও।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতিকুর রহমান। তিনি বলেন, গাছপালা খাদ্য ও পুষ্টি জোগানোর পাশাপাশি ছায়া ও অক্সিজেন দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন কর্মসূচি গ্রহণের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

চট্টগ্রামের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দিন জাফর। মুখ্য আলোচক ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মুমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের যুগ্ম সচিব মোক্তার হোসেন টিটু ও বাংলাদেশ বেতারের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন।

বিদ্যালয়ের শিক্ষক এম সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি উপসহকারী কর্মকর্তা রাহুল দাশ মিথুন, ইউপি সদস্য রমজান আলী ও মো. শাহজাহানসহ অনেকে।

কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close