আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে ফরিদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান গফুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান।
কেকে/এআই