মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
দেশজুড়ে
আটঘরিয়ায় দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মণ্ডল, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সহকারী প্রোগ্রামার রোখনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত ও সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের আগাম পূর্বাভাস, যথাযথ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের কার্যকর উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশদূষণের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি মহড়া অনুষ্ঠিত হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  দুর্যোগ প্রশমন দিবস   আটঘরিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close