মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
দেশজুড়ে
শিক্ষার মানোন্নয়নে বারাকুলা বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামোগত সুবিধা ও সার্বিক পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
 
এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংসদ সদস্য।
 
তিনি বলেন, ‘মেধাবী, সৎ ও আধুনিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’
 
পরিদর্শনকালে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সংসদ সদস্য ইলিয়াস মোল্লা   বিদ্যালয় পরিদর্শনে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close