মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
দেশজুড়ে
বান্দরবানে ধাত্রীবিদ্যাবিষয়ক প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে ১৮ নারীকে নিয়ে ধাত্রীবিদ্যাবিষয়ক তিন সপ্তাহের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এ প্রশিক্ষণের তৃতীয় দফার ক্লাস শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বান্দরবান সেনানিবাসের এমডিএস ভবনের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন মেজর শাহরীন জাহান প্রধান, যিনি কোর্স ও ইনচার্জের দায়িত্বে রয়েছেন।

প্রশিক্ষণে বান্দরবান রিজিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া থেকে আসা ১৮ জন নারী অংশ নিচ্ছেন। এবারের প্রশিক্ষণের বিষয়বস্তু হলো গর্ভাবস্থায় বিপদসংকেত শনাক্তকরণ, সাধারণ শারীরিক সমস্যা এবং সেগুলোর প্রতিকার।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বান্দরবানের নিউ গুলশানে অবস্থিত সোমাং বম হোস্টেলে। সেখান থেকে এমডিএস ভবনে যাতায়াতের জন্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ব্যবস্থা রাখা হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ধাত্রীবিদ্যাবিষয়ক প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close