অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘সত্য ও সঠিক সাংবাদ প্রকাশ করাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে।’
এ ছাড়াও তার বর্তমান দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন উন্নয়ন ও সমস্যার বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান, সঞ্চালনা করেন ইবাদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর সহ সা. সম্পাদক গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর আমীর হাবিবুর রহমান প্রমুখ।
কেকে/এআই