মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      
দেশজুড়ে
আত্রাইয়ে আনসার-ভিডিপির তাল বীজ রোপণ কর্মসূচি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘তাল বীজ রোপণ অভিযান- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট, নওগাঁর যৌথ উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধকল্পে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত রাস্তার দুইপাশে মোট ১০০০টি তাল বীজ রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর (পিভিএম)। আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রমুখ। 
 
​প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবীর (পিভিএম) বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। সরকার ও বাহিনীর নির্দেশনানুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারা দেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।’
 
মোছা. খুশি খাতুন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব গাছ রোপণের বিকল্প নেই। আনসার-ভিডিপি পরিবার সর্বদা জাতীয় স্বার্থে ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রোপণকৃত বীজগুলোর সুষ্ঠু পরিচর্যা ও সুরক্ষায় আমাদের বাহিনীর সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবে।’
 
স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা আনসার ভিডিপির এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভূয়সি প্রশংসা করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে আহ্বান জানিয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আত্রাই   আনসার   ভিডিপি   তাল   বীজ   রোপণ   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close