মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      
দেশজুড়ে
ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’— প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ সময় দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার মো. হযরত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এ দিবসটি পালন করা হয়ে থাকে।

যেকোনো দুর্যোগের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে প্রতিটি অফিস, প্রতিষ্ঠান ও বহুতল ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এর মেয়াদ এবং সঠিক কার্যকারিতার প্রতি বিশেষ খেয়াল রাখার ওপর জোর দেন বক্তারা। 

দুর্যোগ সম্পর্কে যথাযথ সচেতনতার অভাবে প্রতি বছর আমাদের বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়ে থাকে বলেও তারা উল্লেখ করেন। এ ছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষযটিও তুলে ধরেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   আন্তর্জাতিক   দুর্যোগ প্রশমন দিবস   পালন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close