মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      
দেশজুড়ে
নিরাপদ সড়ক নিশ্চিতে আইন প্রয়োগ নয়, জনসচেতনতা জরুরি : সারোয়ার মুর্শেদ
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমে জনসচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। চালক ও পথচারী উভয়েই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।’ 

সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ, বিআরটিএর পাশাপাশি সকল স্টেকহোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সিলেট নগরীর যানজট নিরসনের জন্য নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী উঠানামা করাতে হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ শতাংশই শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের রাস্তায় চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতার সঙ্গে চলতে হবে। সড়ক দুর্ঘনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে ট্রাফিক আইন মানতে হবে।’

তিনি হাইওয়েতে যে সব গাড়ী চলাচল নিষিদ্ধ যাত্রীদেরকে সেই সব যানবাহন ব্যবহার না করার জন্য আহ্বান জানান। এ সময় তিনি মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়কে সেইফটি হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। 

একটি সুন্দর নগরী গড়তে হলে, সেই নগরীর ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিদিনের যাতায়াতে সামান্য অসচেতনতার কারণেও ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই সড়কে চলাচলের সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি।
 
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
 
বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনির আহমদ কাদেরী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যকরি সভাপতি এমএ বাতেন, সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল হাছিব, সহসাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, কার্যকরী সদস্য মো. শরিফ আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, এমদাদুল হক লিপন, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী, দিদারুল ইকবাল প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নিরাপদ   সড়ক   নিশ্চিত   আইন   প্রয়োগ   জনসচেতনতা   জরুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close