বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ। এর আগেও গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
কেকে/এআই