মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      
দেশজুড়ে
কবরস্থানে হামলায় মন্ত্রীর ভাগ্নে পরিচয়দানকারী শাহাদাতের বিরুদ্ধে মামলা
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে তিনি গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গ্রামের ওই কবরস্থানে যান এবং ভাঙচুর হওয়া স্থান ঘুরে দেখেন। এ সময় ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

পরিদর্শন শেষে এ ঘটনায় ​অভিযুক্ত দড়িকান্দি গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে শাহাদাত হোসেনকে প্রতারক হিসেবে আখ্যায়িত করে সংসদ সদস্য বলেন, ‘তার বিরুদ্ধে ইতোমধ্যে থানায় মামলা হয়েছে, আইনের মাধ্যমে তার বিচার হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে তিনবার কথা বলেছি; তিনি তাকে চেনেনও না। এ ব্যক্তি আসলে একজন ফ্রড। আমি ভুক্তভোগী পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি কবরস্থানটির সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, আহসান উল্লাহ, গজারিয়া ইউপি প্রশাসক মনিরুজ্জামান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, স্থানীয় বিএনপি নেতা হারুন সরদার, ফিরোজ আলম, মুক্তার হোসেন প্রমুখ।

​এ দিকে সাবেক রাষ্ট্রদূতের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত শাহাদাত হোসেনের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, সোমবার রাতে এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গ্রামে সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত সুইজারল্যান্ড প্রবাসী শাহাদাত হোসেন ও তার লোকজন সাবেক রাষ্ট্রদূত, সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কবর ভাঙচুর এবং চারপাশে ঘিরে থাকা ৩ শতাংশ জায়গার সীমানা প্রাচীর ও স্টিলের বেড়া কেটে ফেলে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় সৃষ্টি হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   কবরস্থান   হামলা   মন্ত্রী   ভাগ্নে   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close