মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      
দেশজুড়ে
বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৯
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরল খা উচ্চবিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— শিক্ষার্থী হুমায়ুন কবির মেরাজ (১৪), নুরনবী (১৫), আব্দুল্লাহ আল নোমান (১৪), রুবেল মিয়া (১৫), মশিয়ার রহমান, সিয়াম, অভিভাবক সদেকুল ও মজমুল। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর স্থানীয়দের সমন্বয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলমকে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে স্কুলের শিক্ষাকার্যক্রম ও পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল। শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক রশিদুল আলম বিদ্যালয়ে পুনরায় যোগ দিতে এলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা প্রধান শিক্ষকের ওপর হামলা করে, মারপিট করে এবং পড়নের শার্ট ছিড়ে ফেলে। প্রধান শিক্ষককে বাঁচাতে শিক্ষার্থী ও অভিভাবকরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় বহিরাগতরা। হামলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ ৯ জন আহত হয়েছে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুবেল মিয়া বলেন, ‘আমরা ক্লাস করছিলাম, হঠাৎ বহিরাগত কিছু লোক এসে আমাদের প্রধান শিক্ষক রশিদুল স্যারের উপর বিনা কারণে হামলা চালায়। এ হামলায় স্যারসহ আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তিনি একজন ভাল শিক্ষক। তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে লেখাপড়ার মান খুবই ভাল হয়েছে। তাছাড়া এখানকার পরিবেশ,খেলা-ধুলাসহ অনেক উন্নয়ন করেছে। আজকের হামলায় নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এ হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি কামনা করছি।’ 

অভিভাবক সাদিকুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক রশিদুল আলম নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি করেনি। তার সময়ে সুন্দর ও সুষ্ঠভাবে বিদ্যালয় পরিচালনা করেছেন। আজকের বহিরাগতের হামলায় নিন্দা জানাই। অবিলম্বে বিদ্যালয়ের সুন্দর,সুষ্ট পরিবেশ ফিরে আনতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’

এনএনসিপি নেতা রাসেল বলেন, ‘স্কুল হল সবার সম্পদ, একটি স্কুল আমাদেরকে আদর যত্ন করে মানুষ হিসেবে গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে পাঠায় যাতে আমরা এলাকার একটা সম্পদ হয়ে গড়ে উঠতে পারি। গত ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠান মোটামুটি ধংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। যদি বিনা কারণে এ প্রতিষ্ঠানের ধ্বংস হয় ক্ষতি কিন্তু সবার। ৫ আগস্টের পর থেকে মব করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানকে সরিয়ে দেওয়া হয়, তাদের সবাই যোগদান করলেও এ প্রতিষ্ঠানের প্রধান কেন আজ পর্যন্ত যোগদান করতে পারেনি।’ 

তিনি আরও বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টের রায়ে যাদেরকে মব করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে আবার নিরিবিচ্ছন্নভাবে কাজ করতে আদেশ দেওয়া হয়েছে। তাহলে কেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কাজ করতে দেওয়া হচ্ছে না। আসলে এখানে একটা ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করছে। যারা এখানে অবৈধভাবে, অনিয়ম তান্ত্রিকভাবে বাধা প্রদান করছেন, এটা সম্পূর্ণভাবে অবৈধ।’

হামলায় আহত প্রধান শিক্ষক রশিদুল আলম জানান, আমি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক নিয়ম বর্হিভুতভাবে স্কুলে গমন করি। হঠাৎ এলাকার কিছু নামধারী বহিরাগতরা এসে আমাকে শার্টের কলার ধরে টেনে হেঁচরে বাহিরে নিতে গেলে শিক্ষার্থী বাধা দেয়। এক পর্যায়ে আমি পড়ে গেলে তারা আমাকে মারধর করে। এ সময় শিক্ষার্থী, অভিভাকসহ ৯ জন আহত হয়। 

তিনি আরও জানান, আমি একজন বৈধ নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক কেন আমি বিদ্যালয়ে যেতে পারব না। এ বিদ্যালয়ে আমি একজন বৈধ শিক্ষক হিসেবে বারবার গমন করেছি এবং বিভিন্ন সময় হামলা স্বীকার হয়েছি। এর বিচার কি আমি পাবো না। এ ব্যাপারে হামলাকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সজিব সাকিব বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরল খা উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে গমনের কোনো অনুমতি দেইনি।’ 

এ প্রতিবেদককে সাক্ষাতে কথা বলতে বলে তিনি কল কেটে দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   বিদ্যালয়   বহিরাগত   হামলা   প্রধান শিক্ষক   শিক্ষার্থী   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close