মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ
শ ম সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী ঈশা প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা তাদের ব্যবসায় পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে। এআই ব্যবহার করে পণ্যের প্রচার ও বিপণন আরও সহজ করা সম্ভব। নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণে ব্যাংকিং সেবা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)। 

অনুষ্ঠানের প্রধান আলোচক পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, ‘নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে হলে প্রচলিত ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও অর্জন করতে হবে। ব্যাংকিং সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তারা সঞ্চয়, ঋণ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এআই ও ডিজিটাল বিপণন কাজে লাগিয়ে কম খরচে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব।’

প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসার পরিধি বাড়াবেন বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য উম্মে হাজ সিদ্দিকা। সংগঠনটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, ব্যাংকটির হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন এবং সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি সারিকা। 

আয়োজকেরা জানান, প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায়ে এআইয়ের ব্যবহার, অনলাইন বিপণন ও আধুনিক ব্যবসায় পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। 

এ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা আর্থিক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি প্রযুক্তির কার্যকর ব্যবহার শিখে নিজেদের ব্যবসায় সম্প্রসারণে আরও সক্ষম হবেন বলে আশা করছেন আয়োজকেরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারী উদ্যোক্তা   এআই প্রশিক্ষণ   ব্যাংকিং জ্ঞান   পবা উপজেলা   পণ্য প্রদর্শনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close