মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
আজমিরীগঞ্জে কমিউনিটি ক্লিনিক আছে, রাস্তা নেই-সেবা নিতে চরম দুর্ভোগ
হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলে সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

জানা যায়, উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে সেবা নিতে রাস্তার অভাবে ভোগান্তিতে পড়তে হয়। রাজীব গোপ ও গোপেশ গোপের বাড়ির উপর দিয়ে ক্লিনিকে যেতে হয়। বাড়ির মালিক মাঝে মাঝে যাতায়াতে নিষেধাজ্ঞা দেন। ক্লিনিকের অপর পাশে রয়েছে খাল। ফলে বিকল্প কোনো রাস্তা নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

প্রাপ্ত তথ্যমতে, ক্ষিতীন্দ্র গোপ ক্লিনিকের জায়গাটি দান করেন। এরপর সরকারিভাবে ক্লিনিক তৈরি হওয়ার পর ক্ষিতীন্দ্র গোপ বাকি জায়গা ক্লিনিকে যাওয়ার জন্য কোনো রাস্তা না রেখেই রাজীব গোপ ও গোপেশ গোপের কাছে বিক্রি করে দেন।

স্থানীয়রা জানান, অন্যের বাড়ির ওপর দিয়ে ক্লিনিকে আসা-যাওয়া করতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের সেবা নিতে চরম কষ্ট হয়।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান ও মেম্বারসহ প্রশাসনের কারও নজরে এখন পর্যন্ত এই ক্লিনিকের রাস্তার বিষয়টি আসেনি। 

দ্রুত ক্লিনিকে যাতায়াতের জন্য একটি সরকারি রাস্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। 

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি রাস্তা করার উদ্যোগ করে দিবেন- এটাই নিয়ম। এটার কমিটির সভাপতি মেম্বার উনিও এটার উদ্যোগ নিবে। প্রতি মাসিক মিটিংয়ে বিষয়টি আলোচনা আনা হয় রেজুলেশন করা হয়। শিগগিরই এটা নিয়ে আলোচনা করে এমপি মহোদয়কে অবগত করবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আজমিরীগঞ্জে কমিউনিটি ক্লিনিক   রাস্তা নেই   সেবা নেওয়া   চরম দুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close