মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
দেশজুড়ে
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম জব্দ, দোকানিকে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১৭ এএম আপডেট: ১৪.১০.২০২৬ ১১:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের সরকারি রেশনের চাল ও গম অবৈধভাবে মজুত রাখার দায়ে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ১২ বস্তা সরকারি চাল ও ৩ বস্তা গম জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বড়নাল ডাকবাংলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘হুমায়ুন স্টোরের’ স্বত্বাধিকারী মো. নুর হাসানকে (৪৪) খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।


উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকবাংলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সরকারি রেশনের ১২ বস্তা চাল ও ৩ বস্তা গম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মাটিরাঙ্গা থানার পুলিশ, তবলছড়ি এলএসডির খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম মিজি এবং স্থানীয় দোকানিরা উপস্থিত ছিলেন।



কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  সরকারি চাল-গম জব্দ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close