রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পাচারের সময় ১০৭ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির অভিযানের উপস্থিতি টের পেয়ে মদ ফেলে পালিয়ে গেছেন এক কারবারি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে চারঘাট থানার টাংগন এলাকার ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে টাংগন এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ১০৭ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কারবারি বস্তাটি ফেলে পালিয়ে যান।
বিজিবি আরও জানায়, বুধবার সকালে জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
কেকে/সাশ