মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
দেশজুড়ে
৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদা দাবির অভিযোগ ও নিরাপত্তাশঙ্কায় ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে আবারও যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সকালে বান্দরবান বাসস্টেশন থেকে থানচির উদ্দেশে বাস ছেড়ে যায়। একইভাবে থানচি থেকেও বান্দরবানের উদ্দেশে বাস চলাচল শুরু হয়।

দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় এ রুটের যাত্রী ও পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। বাস চলাচল পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী, চালক ও বাসমালিকদের মধ্যে।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পর্যটকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে বুধবার সকাল থেকে বাস চলাচল আবারও শুরু হয়েছে।

তিনি বলেন, বান্দরবান-থানচি সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা এবং বাসগুলোকে এসকর্ট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাসের ভিত্তিতেই নিয়মিত বাস চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সশস্ত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাসমালিকদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে। চাঁদা দাবির ঘটনা ও নিরাপত্তাশঙ্কা বেড়ে যাওয়ায় গত ৮ অক্টোবর থেকে এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি পর্যটকেরাও দুর্ভোগে পড়েন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান-থানচি সড়ক   বাস চলাচল শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close