বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম আপডেট: ১৪.১০.২০২৬ ১১:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা মাদক-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মাদক সমাজ ও দেশের জন্য একটি মারাত্মক অভিশাপ। পুলিশ সদস্যদের কেউ যেন মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা মাদক-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে।’


তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্য হিসেবে নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান স্পষ্ট এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। অপরাধে জড়িত হলে পুলিশের কোনো সদস্যকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ লাইন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে আচরণে সন্দেহে কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল মো. ওসমান গনিকে ডোপ টেস্ট করানোর পর মাদকের উপস্থিতি শনাক্ত শনাক্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনাটির বিস্তারিত তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জের এসপি   মাদক সেবন   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close