প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটার দিকে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট ২ এর ক্যান্টিন সংলগ্ন এলাকা থেকে তীব্র ধোঁয়া দেখতে পান তারা। এ সময় আগুন দ্রুত ক্যান্টিন থেকে স্টোর রুমে ছড়িয়ে পরে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।