বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
বিজিবির দুই অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকা। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। তবে উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি টহল দল কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬ হাজার টাকা।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে একটি স্টিলের ব্রিজ এলাকায় অভিযান চালায়। সেখানে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তায় তল্লাশি করে ১০ কাটে রাখা ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। এ অভিযানে মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এবং নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কাজ করছে। মাদক পাচার বন্ধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


কেকে/সাশ 







আরও সংবাদ   বিষয়:  ইয়াবা উদ্ধার   বিজিবি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close