বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্কাউটসের আয়োজনে কাউনিয়া কলেজ মাঠে তিন দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি পাপিয়া সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী, জেলা স্কাউটসের উপ-পরিচালক মো. রাসেল আহমেদ, কমিশনার মো. মাহবুবার রহমান, সম্পাদক মো. আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের কমিশনার মোছা. শিপুন আখতার, সম্পাদক মো. ফাকের সরকার, উপজেলা সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসফিকা বুলবুল পেস্তা প্রমুখ। 

এ সময় জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। পরে স্কাউটস সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে কাব ক্যাম্পুরীর তাবু পরিদর্শন করেন। এ কাব ক্যাম্পুরীতে ২৮টি বিদ্যালয়ের ৩২টি দলের ইউনিট লিডারসহ কাব স্কাউটস সদস্যরা নানা ধরনের সৃজনশীল, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া   তৃতীয়   উপজেলা   কাব   ক্যাম্পুরী   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close