কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিস ও সোনালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখার আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাতের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক মো. হেলাল পারভেজ, উপ-পরিচালক মো. আব্দুস সোবাহান।
সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ভেড়ামারা শাখার ম্যানেজার মো. জাহিদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. তারেক হাসান ও ভেড়ামারা থানার এসআই মো. কামরুলসহ উপজেলার ১৬টি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার।
কেকে/এআই