বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, আসামির বাড়িতে ভাঙচুর-লুটপাট
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ফলবরু (৮০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুলকে (৩৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফলবরু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে ও মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে।

নিহতের ছেলে আব্দুল কুদ্দুস জানান, তার মা বোনের বাড়ির পাশেই ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তার মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তার মাকে চিনে ফেলায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখতে পান। কয়েকজন তাকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছেন। পরে সিরাজুলকে সন্দেহ হলে তাঁর বাড়িতে গিয়ে রক্তমাখা অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রতিবেশী নাজমা দাবি করেন, তিনি হত্যাকাণ্ডটি প্রত্যক্ষ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তার ফুফু উঠানে ঝাড়ু দেওয়ার সময় গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিলে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সিরাজুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বৃদ্ধাকে গলাকেটে হত্যা   ভাঙচুর-লুটপাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close