বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের অভিযোগ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজিব ফকির ও তার বাবা সূর্য ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মুজিবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের বাসিন্দা মো. মুজিবুর রহমানের জমিতে বুধবার (১৪ অক্টোবর) গোয়ালঘর নির্মাণ করেন রাজিব ফকির ও তার বাবা সূর্য ফকির। এ সময় তাকে জমি থেকে বঞ্চিত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন মুজিবুর রহমান। এ ঘটনায় প্রতিকার চেয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী মুজিবুর রহমান অভিযোগের বিষয়ে প্রতিকার চেয়ে নিজের জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সূর্য ফকির বলেন, ‘এটি আমাদের নানাবাড়ির সম্পত্তি। আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। অভিযোগকারী আমাদের মামা। এতদিন তিনি কিছু বলেননি, কিন্তু এখন গোয়ালঘর নির্মাণের সময় বাধা দিচ্ছেন। জমির কাগজপত্র তাদের কাছে রয়েছে। অন্য জমির সঙ্গে এ জমিটিও তারা রেকর্ড করে নিয়েছেন বলে দাবি করছেন।

এদিকে, জমিটির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘জোরপূর্বক জমি দখল করে গোয়ালঘর নির্মাণের বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সালথা   জমি দখল   গোয়ালঘর   নির্মাণ   অভিযোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close