বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
ভেড়ামারায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেললাইন থেকে জয়েনাল আবেদীন (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়েনাল আবেদীন পঞ্চগড়ের বোদা উপজেলার বাসিন্দা নয়া মিয়ার ছেলে।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মোকলুকুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ট্রেন থেকে পড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ‘রাত ১২টার পরে যেকোনো সময় ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। পোড়াদহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।’

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিচয় শনাক্তের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা রেললাইন   মরদেহ উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close