বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      
দেশজুড়ে
রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় তরুণদের মধ্যে জেন্ডারবৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা জেন্ডার স্টেরিওটাইপ প্রতিরোধ ও সাইবার সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামপাল উপজেলা অফিসার্স ক্লাবে এ সেশন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রামপাল সরকারি ডিগ্রি কলেজের ৩৫ জন এবং বুধবার (১৪ অক্টোবর) গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক ইয়ুথ এনগেজমেন্ট ইন্টারঅ্যাকটিভ সেশন আয়োজন করা হয়।

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সেশনগুলোর আয়োজন করে ক্রাফট ইনস্টিটিউট ও ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

বৃহস্পতিবারের সেশনে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। এতে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. সোহানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন রামপাল প্রেসক্লাবের সভাপতি মো. শাহজালাল গাজী, রামপাল মডেল মসজিদের খতিব আবুল হান্নান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত ১০টি সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।

সেশনে জেন্ডার স্টেরিওটাইপ ও বৈষম্য দূরীকরণ, সাইবার সচেতনতা, ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপদ ব্যবহার, ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং মিডিয়া অ্যাডভোকেসির মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা তরুণদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব, গণমাধ্যম এবং যুব সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। অংশগ্রহণকারীরা জেন্ডারবৈষম্য প্রতিরোধ, দায়িত্বশীল তথ্যচর্চা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি তরুণদের সম্পৃক্ততা বাড়ানো ও সমন্বিত অ্যাডভোকেসি কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর আগে দুই কলেজে অনুষ্ঠিত ইয়ুথ এনগেজমেন্ট সেশনে মোট ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন। এসব সেশনে ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই, জেন্ডার সমতা এবং সামাজিক বৈষম্য প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা ও বৈষম্য প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং গণমাধ্যম ও অ্যাডভোকেসির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করা।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রামপাল   ‘সমতায় তারুণ্য’ অ্যাডভোকেসি সেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close