বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারের বিদায় সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ শিক্ষা জীবনের কর্মযজ্ঞ শেষে অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার। অবসরজনিত কারণে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বিদ্যালয়ের আয়োজনে বিদায় উপলক্ষে স্কুল হলরুমে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুদাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আলম মৃধা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি কমল কান্তি সরকার এবং সাবেক সভাপতি কুতুব উদ্দিন।

এ ছাড়াও সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন এসএমসির সহসভাপতি মহসিন ঘরামী, সাবেক প্রধান শিক্ষক বিএম ইউনুস আলী, প্রাণতোষ কুমার দাস, সেনোয়ারা খানম, প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস, হুসনে আরা, সালেহা আক্তার, আসমা নাহার, কামরুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম টিটু, বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক রাশিদা পারভিন লুনা, নমিতা রানী দে, সুব্রত কুমার পাল, ফাতিমা আক্তার কেয়া, লুৎফুন নাহার লাকি ও দিলীপ রুদ্র প্রমুখ।

বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক নুরুন নাহারের দীর্ঘ শিক্ষাজীবনের অবদান, নিষ্ঠা ও আদর্শের কথা স্মরণ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   প্রধান   শিক্ষক   বিদায়   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close