বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
রাজধানী
সাবেক কাউন্সিলর বাদল সরদারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদল সরদার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাদল সরদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বাদল সরদার ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সমাজসেবা এবং এলাকাভিত্তিক উন্নয়ন ও সমাজ সংস্কারে তার অবদান ব্যাপক ও প্রশংসনীয়। জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বদা জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার প্রয়াণে স্থানীয় রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো।’

​প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

​অর্ধদিবস ছুটি ঘোষণা :

সংস্থার প্রচলিত রেওয়াজ ও নিয়ম অনুযায়ী বাদল সরদারের মৃত্যুতে সম্মান জানিয়ে বৃহস্পতিবার ডিএসসিসির সকল দপ্তর ও কার্যালয়ে বেলা অর্ধেকের পর (অর্ধদিবস) ছুটি ঘোষণা করেছেন প্রশাসক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাদল সরদার   ডিএসসিসি   আবদুস সালাম   যাত্রাবাড়ী থানা বিএনপি   অর্ধদিবস ছুটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close