বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
শিক্ষা
আইইএস স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) স্কুল অ্যান্ড কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।  

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের জায়গা নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি সৃজনশীলতা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিও উঠে আসে। আন্দোলনের সময় তৃষ্ণার্ত মানুষের মধ্যে পানি বিতরণ করতে গিয়ে তার ‘পানি লাগবে, পানি’ আহ্বান দেশজুড়ে আলোচিত হয়। তার মানবিকতা, সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, মীর মুগ্ধের জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেম, সহমর্মিতা এবং ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা, মনন ও মূল্যবোধের বিকাশে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আইইএস   স্কুল অ্যান্ড কলেজ   নবীনবরণ   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close