বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোশাররফ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সেপ্টেম্বর মাসের কার্যক্রম পর্যালোচনা শেষে মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

সেপ্টেম্বর মাসে সাটুরিয়া থানার কার্যক্রমের মূল্যায়নে ৭৩টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় ৪২ জন আসামি গ্রেপ্তার এবং ২০টি মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে সাটুরিয়া থানা পুলিশ ৮টি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল ও ৮৩টি বি-রোল ইস্যু করেছে। এ ছাড়া ৪৫ বার বন্দুক চেকিং পরিচালনা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ১১৬ পিস ইয়াবা, ৬৫০ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা। একই সময়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি মিনি ট্রাক, আড়াই লাখ টাকা মূল্যের একটি থ্রি-হুইলার সিএনজি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ সম্মাননা আমার একার নয়, সাটুরিয়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও মাদক নির্মূলে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘গেল সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। জেলার সব থানার পুলিশ সদস্যদের জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   জেলা   শ্রেষ্ঠ   ওসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close