বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
রাজধানী
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিখোঁজ শিশু উদ্ধার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত আনসার সদস্যরা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শিশুটি হাসপাতাল থেকে নিখোঁজ হয়। এরপর আনসার সদস্যরা অনুসন্ধান করে শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. আরমান হোসেন (৫)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি গ্রামের ফিরোজ আলম ও খতেজা বেগম দম্পতির ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সপ্তম তলার ২০ নম্বর ওয়ার্ডের ৬৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন মা খতেজা বেগমের কাছ থেকে শিশু আরমান হোসেন নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

একপর্যায়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান। বিষয়টি জানার পর কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে একটি আনসার দল শিশুটির সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

দীর্ঘ সময় অনুসন্ধানের পর আনসার সদস্যরা হাসপাতালের ষষ্ঠ তলার ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের সামনে থেকে শিশু আরমান হোসেনকে উদ্ধার করতে সক্ষম হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক এ সময় তার সঙ্গে ছিলেন এপিসি আলমগীর হোসেন, আনসার সদস্য মো. গোলাম মাওলা ও মো. হাসান হাওলাদার।

হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন শিশুটির মা ও পরিবারের সদস্যরা। একই সঙ্গে দ্রুত অনুসন্ধান চালিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করায় আনসার সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের পক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট   হাসপাতাল   নিখোঁজ   শিশু   উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close