বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      
দেশজুড়ে
সরকারি ভবনের ছাদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারি স্থাপনার ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পরিষদ। জেলা পরিষদের দুটি স্থাপনায় মোট ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহও শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় এ কার্যক্রমের উদ্বোধন ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ফরিদপুর জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর সৌরবিদ্যুৎকেন্দ্র দুটির মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

এ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম এবং ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মাজহারুল ইসলাম সরকারি স্থাপনার ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমাদের পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সরকারি-বেসরকারি সব পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হলে একটি জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

সংশ্লিষ্টরা আশা করছেন, ফরিদপুর জেলা পরিষদের এ উদ্যোগ সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশ সুরক্ষায় নতুন দৃষ্টান্ত তৈরি হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সরকারি   ভবন   ছাদ   সৌরবিদ্যুৎ   জাতীয়   গ্রিড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close