বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
জাতীয়
বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে : প্রতিমন্ত্রী পুতুল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, ‘ধর্মীয় পরিচয়ের কারণে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবে না—এমন বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ৪৬টি দুর্গাপূজামণ্ডপের অনুকূলে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আপনাদের (হিন্দু ধর্মাবলম্বী) কেউ সংখ্যালঘু বলতে পারবে না—এমন বাংলাদেশ আমরা চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও এমন বাংলাদেশ দেখতে চান।’

অনুষ্ঠানে উপজেলার ৪৬টি দুর্গাপূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে জিআর চালের ডিও বিতরণ করা হয়। পরে কাতার চ্যারিটির অনুদানে অসহায় ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় আটটি করে মোট ২৪টি উপকরণ হিসেবে সিএনজি, অটোরিকশা ও কাঁসার মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মিশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ধর্ম   সমান   অধিকার   বসবাস   প্রতিমন্ত্রী   পুতুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close