বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      
দেশজুড়ে
বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন। বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) হারুনার রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফিরোজ হোসেন ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা। তাদের মধ্যে চাঁন মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ পলাতক রয়েছেন।

জানা গেছে, নিহত আবু তালেব বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের আকাশতারা মহল্লার বাসিন্দা ছিলেন। ইট-বালু ব্যবসার বিরোধের জেরে ২০২০ সালের ১৪ জুন দুপুর ১২টার দিকে আবু তালেবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে  হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   যুবলীগ   নেতা   হত্যা   মামলা   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close